হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজার, মডার্নার টিকা নিয়ে এফডিএর সতর্কবার্তা 

ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনাভাইরাসের টিকায় হৃৎপিণ্ডের প্রদাহের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। স্থানীয় সময় শুক্রবার তারা এই দুটি টিকা নিয়ে সতর্কবার্তা দেয়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির এডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্রাকটিসেস বুধবার প্রাপ্ত তথ্য নিয়ে বৈঠকে বসে। তারা এসব তথ্যের চুলচেরা বিশ্লেষণ করার পর এফডিএ এই সতর্কতা দেয়।

এফডিএর পক্ষ থেকে বলা হয়, এই টিকা দুটি নেয়ার পর হৃৎপিণ্ডের প্রদাহের বিরল ঝুঁকি আছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ নেওয়ার  কয়েক দিন পরে তা বেশি দেখা যায়। হৃৎপিণ্ডের প্রদাহের ক্রমবর্ধমান ঝুঁকির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে এফডিএ এই সতর্কবার্তা দিল।

এফডিএ জানায়, ১১ই জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন এডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমের (ভিএইআরএস) হৃৎপিণ্ডের প্রদাহের কমপক্ষে ১২০০ ঘটনার খবর এসেছে। আর ভুক্তভোগীদের মধ্যে বেশির ভাগই পুরুষ। এ নিয়ে ফাইজার এবং মডার্নার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প