হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সালমান রুশদিকে ছুরিকাঘাতকারী ব্যক্তি গ্রেপ্তার 

নিউইয়র্কে একটি অনুষ্ঠানে আলোচিত ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ওই হামলার শিকার হন। হামলাকারী ৭৫ বছর বয়সী এই লেখকের ঘাড়ে ছুরিকাঘাত করে। এই ঘটনার পরপরই অনুষ্ঠানস্থল খালি করে দেয় পুলিশ। রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শিতৌকা ইনস্টিটিউশনের ওই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন সালমান রুশদি। ওই সময় তাঁকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন অনুষ্ঠানের উপস্থাপক। ঠিক তক্ষুনি এক ব্যক্তি বেশ কয়েকবারের বাধা উপেক্ষা করেই মঞ্চে উঠে যান। তবে রুশদি আহত হয়েছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সালমান রুশদির ওপর হামলার বিষয়ে শিতৌকা ইনস্টিটিউটের মুখপাত্র বলেছেন—‘আমরা এই মুহূর্তে একটি জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই বিষয়ে এখনই কোনো কিছু বিস্তারিত জানাতে পারছি না।’

উল্লেখ্য, সালমান রুশদিকে তাঁর লেখার জন্য ইরানি নেতৃবৃন্দ হত্যার ঘোষণা দিয়েছে ১৯৮৯ সালে। অবশ্য ইরান পরে এই ঘোষণা তুলে নেয়। সে সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সালমান রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’-এ ইসলামের বিরুদ্ধে অবমাননামূলক বিষয় রয়েছে উল্লেখ করে রুশদিকে হত্যা করার জন্য মুসলমানদের আহ্বান জানিয়ে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি একটি ফতোয়া জারি করেন।’

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প