হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইঁদুর কি নিউইয়র্ক শহরে করোনা ছড়িয়েছে 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইঁদুর করোনাভাইরাসের বাহক হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাপত্রটি সম্প্রতি ‘এমবায়ো’ নামে একটি উন্মুক্ত জার্নালে প্রকাশিত হয়েছে। 

এমবায়ো জার্নালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, নিউইয়র্ক শহরে অন্তত ৮০ লাখ ইঁদুর রয়েছে। এই ইঁদুরগুলো করোনাভাইরাসের তিনটি ভেরিয়েন্টের জন্য সংবেদনশীল। তবে ভেরিয়েন্টগুলোর নাম উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।

গবেষণাপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত ইঁদুরগুলো মানুষের সংস্পর্শে আসার প্রচুর সুযোগ রয়েছে। এতে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এর আগে ১৩৪৭ থেকে ১৩৫১ সালের মধ্যে ইউরোপে এমন ঘটনা ঘটেছিল। ওই সময়ে ইঁদুরের মাধ্যমে ব্ল্যাক ডেথ ভাইরাস ছড়িয়ে পড়েছিল। 

তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, পশু থেকে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা বিরল। 

গবেষণাটির প্রধান তত্ত্বাবধানকারী এবং মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা ও উদীয়মান সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ডা. হেনরি ওয়ান বলেছেন, ‘এই ফলাফলগুলো চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য যথেষ্ট নয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে।’ 

এর আগে হংকং ও বেলজিয়ামের ইঁদুরের ওপর গবেষণা করে দেখা গেছে, ইঁদুরগুলো করোনাভাইরাসের সংস্পর্শে এসেছিল। 

গবেষকেরা বলেছেন, তাঁরা ৭৯টি ইঁদুরের ওপর গবেষণা করে এ সিদ্ধান্তে এসেছেন। বেশির ভাগ ইঁদুর নিউইয়র্ক শহরের ব্রুকলিন পার্কের আশপাশ থেকে সংগ্রহ করা হয়েছিল। করোনা পরীক্ষায় ৭৯টি ইঁদুরের মধ্যে ১৩টির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। 

গবেষকেরা আরও বলেছেন, ‘সামগ্রিকভাবে বলা যায়, মহামারির সময়ে প্রাণীরা ভাইরাস ছড়ানোর ব্যাপারে ভূমিকা রাখতে পারে। এ জন্য আমাদের জানাশোনার পরিধি আরও বাড়াতে হবে এবং সতর্ক থাকতে হবে, যাতে প্রাণী ও মানুষ—উভয়েই সুস্থ থাকতে পারি।’

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা