হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিকা নিয়ে উপহাস, করোনাতেই মৃত্যু

করোনাভাইরাসের টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করতেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা স্টিফেন হারমন। এ ভাইরাসেই আক্রান্ত হয়ে গত বুধবার মারা গেলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হওয়ার পরও টিকা নেওয়ার পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন হারমন। তাঁর মতে, ধর্মীয় বিশ্বাসই তাঁকে রক্ষা করবে।

তিনি হিলসং মেগাচার্চের সদস্য। কোভিড-১৯ টিকার কট্টর বিরোধিতা করে আসছেন অনেক দিন ধরেই। টিকা গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ব্যঙ্গ করেছেন। টুইটারে তাঁর রয়েছে ৭ হাজার ফলোয়ার। গত জুনেও হারমনের একটি টুইটে এমন উপহাস পাওয়া যায়।

এমনকি মৃত্যুর আগেও করোনা মহামারি ও টিকা নিয়ে ব্যঙ্গ করেন হারমন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মিমে এ ব্যক্তি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির চেয়েও বাইবেলকে বেশি বিশ্বাস করেন তিনি।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা