হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টুইটারকে চাপ দিতে বিচারককে অনুরোধ ট্রাম্পের  

অ্যাকাউন্ট পুনরায় খুলে দেওয়ার জন্য টুইটারের ওপর চাপ প্রয়োগ করতে ফ্লোরিডার একজন বিচারককে অনুরোধ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।    

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, টুইটারের বিরুদ্ধে প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য মিয়ামির আদালতে শুক্রবার আবেদন করেন ট্রাম্প। এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

গত জুলাইয়ে বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেন। 

গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে নিজের সমর্থকদের দাঙ্গার পর এসব সামাজিক প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো। তবে ট্রাম্প দাবি করে আসছেন, তিনি এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার। 

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা