হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সালমান রুশদি বেঁচে আছেন, শুনে বিস্মিত হামলাকারী 

হামলার পরও প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদি বেঁচে আছেন, শুনে বিস্ময় প্রকাশ করেছেন হামলাকারী হাদি মাতার। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদি মাতার বলেন, এতবার আঘাতের পরও রুশদি বেঁচে রয়েছেন, এটা শুনেই তিনি আশ্চর্য হয়েছেন। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী হামলাকারী হাদির বক্তব্য তুলে ধরা হয়।

হাদি মাতার রুশদির কোনো বই পড়েছেন কি না—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কয়েকটা পাতা পড়েছি। আমি তাঁকে একদম পছন্দ করি না। আমার মতে, উনি ভালো মানুষ নন। উনি ইসলামকে আক্রমণ করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত করেছেন।’ 

গত শুক্রবার নিউইয়র্কে শিতৌকা ইনস্টিটিউশনে অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। 

এ ঘটনার পর হাদি মাতারকে (২৪) আটক করে স্থানীয় পুলিশ। ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছিল।

‘স্যাটানিক ভার্সেস’ বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। ১৯৮৯ সালে হত্যার হুমকি পাওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কারা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা