হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কানাডার বনে দাবানল, নাগরিকদের মাস্ক পরার পরামর্শ 

কানাডার বনাঞ্চলে আগুন লেগেছে। এই আগুনের ক্ষতিকর ধোঁয়া কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর পর্যন্ত ছড়িয়েছে। এতে দুই দেশের নাগরিকদেরই এন-৯৫ মাস্ক পরার অনুরোধ করা হয়েছে। নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ শুরু করবে।

কানাডা জানিয়েছে, ক্ষতিকারক ধোঁয়া এই সপ্তাহের শেষ পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে। এসব ধোঁয়া কানাডার কুইবেক প্রদেশ থেকে আসছে। এই প্রদেশের বনাঞ্চলের ১৫০ স্থানে আগুন লেগেছে। তাই কারও যদি বাইরে যাওয়া জরুরি হয়ে পড়ে, তাহলে তাঁর মাস্ক পরিধান করা উচিত।

এদিকে গতকাল বুধবার কর্মকর্তারা বলেছেন, কুইবেক প্রদেশ থেকে এরই মধ্য ১৫ হাজার নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করা হবে। এটি ইতিমধ্যে রেকর্ডে কুইবেকের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বুধবার ঘোষণা করেছেন, নিউইয়র্ক বৃহস্পতিবার থেকে নাগরিকদের মধ্যে এক মিলিয়ন মাস্ক বিতরণ করবে। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি অস্থায়ী পরিস্থিতি। এটি কোভিড নয়। তবে নিউইয়র্ক সিটির বাস ও ট্রেনগুলোতে উচ্চ মানের বায়ু পরিস্রাবণের ব্যবস্থা রয়েছে, যা নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে।’

এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, আজ বৃহস্পতিবার টরন্টোতে ধোঁয়ার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গতকাল বুধবার দেশটির একটি বিশেষ আবহাওয়া বুলেটিন বাইরের যে কাউকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

এনভায়রনমেন্ট কানাডার বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষতিকারক ধোঁয়ার সূক্ষ্ম কণাগুলো সাধারণত স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে।’

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেওয়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কারা

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা