হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ভবনে গোলাগুলিতে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবারের ওই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ পুলিশ বিভাগের ফেসবুক পোস্টে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা ৫টা ৩০ মিনিটের দিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি তৃতীয় মারাত্মক গোলাগুলির ঘটনা। গত ১৬ মার্চ আটলান্টায় একটি স্পা সেন্টারে বন্দুক হামলায় আট জন নিহত হন, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন এশীয় বংশোদ্ভূত। এছাড়া কলোরাডোর বোল্ডারে একটি সুপারমার্কেটে গত ২২ মার্চ বন্দুক হামলায় ১০ জন নিহত হন।

ক্যালিফোর্নিয়ার এই গোলাগুলির ঘটনাকে ভয়াবহ এবং হৃদয় বিদারক বলে বর্ণনা করে টুইট করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা