হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানালো এফবিআই

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তিনি ২০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ তরুণ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব জানা যায়। 

সন্দেহভাজন ওই হামলাকারী ইতিমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও দুজন সন্দেহভাজন আহত হয়েছেন। 

বিবিসি বলছে, হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। এটি হামলার স্থান থেকে ৪৪ মাইল দূরে অবস্থিত। তিনি রিপাবলিকান ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। 

এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই। 

এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

চিকিৎসা শেষে ইতিমধ্যে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় জন্য তাঁদের ধন্যবাদ দেন তিনি। 

হামলার পর ট্রাম্পকে ফোন কল দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্রাম্পের সঙ্গে বাইডেনের কী কথা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে স্থানীয় সময় রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।

আরও পড়ুুন:

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প