হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর মৃত্যুদণ্ড

বিবিসি

২০১৮ সালের জুনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গে অবস্থিত একটি সিনাগগে বন্দুক হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায়ে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে ফেডারেল জুরি।

বুধবার রাতে এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রায় চূড়ান্ত করার জন্য ১২ সদস্যবিশিষ্ট জুরির সর্বসম্মত ভোটের প্রয়োজন ছিল। প্রসিকিউটররা জুরিকে মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিতে বলেছিলেন।

জুরি সদস্যরা ‘ট্রি অফ লাইফ’ নামক ওই সিনাগগে হামলার ঘটনায় ৬৩টি অভিযোগে হামলাকারীকে দোষী সাব্যস্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ওই হামলাটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ইহুদি বিদ্বেষী হামলা।

বুধবার মার্কিন জেলা আদালতের বিচারক রবার্ট কলভিলের কাছে এই রায় দেওয়া হয়। কলভিল এখন জুরির রায় আরোপ করবেন বলে আশা করা হচ্ছে।

রবার্ট বোয়ার্স নামের ওই হামলাকারী যে ১১ উপাসককে হত্যা করেছিলেন তাঁদের বয়স ৫৪ থেকে ৯৭ বছরের মধ্যে। এ ছাড়া হামলার সময় ঘটনাস্থলে ছুটে আসা পাঁচ পুলিশ কর্মকর্তা সহ আরও সাতজন আহত হয়েছিলেন।

হামলায় নিহতদের বেশির ভাগ পরিবার মৃত্যুদণ্ডকে সমর্থন করেছে। তবে কয়েকটি পরিবার মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প