হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কয়েকজন হতাহত

আজকের পত্রিকা ডেস্ক­

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডের একটি অনুষ্ঠানে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টায়)।

অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। পুরো ঘটনা তারা তদন্ত করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ভ্যাঙ্কুভারের বাসিন্দা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোররাত ৪টা ১৪ মিনিটে) পূর্ব ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে উৎসবে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প