হোম > ইসলাম

লোকমান হাকিমের ১২ উপদেশ

ইসলাম ডেস্ক

পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।

মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:

১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।

একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।

রমজান মহাপ্রাপ্তির মনোহর আয়োজন

মক্কার নীরব রাতে এক অলৌকিক জন্ম

মাতৃভাষার প্রতি নবী (সা.)-এর ভালোবাসা ও আমাদের করণীয়

কায়রোর অলিগলিতে রমজান বরণের আয়োজন

ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

তারাবি নামাজের নিয়ম ও ফজিলত

আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.): উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস

আজকের নামাজের সময়সূচি: ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাবেয়া বসরি: আল্লাহর প্রেমে আত্মনিবেদিত আধ্যাত্মিক নক্ষত্র

যেমন ছিল নবীজি (সা.)-এর সেহরি ও ইফতার