হোম > চাকরি

৯৯৭ অফিসার নেবে বাংলাদেশ ব্যাংক

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৯ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (জেনারেল)।

পদসংখ্যা: ৯৯৭টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ২১–৩২ বছর।

৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান হলো: সোনালী ব্যাংকে ৫৪৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৫টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫টি, কর্মসংস্থান ব্যাংকে ২৩টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১টি।

বেতন: ১৬০০০–৩৮৬৪০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (রকেট) মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে প্রার্থীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪