হোম > চাকরি

সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪