হোম > চাকরি > সরকারি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ২৫ এপ্রিল

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ডিস্ট্রিবিউটর পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৫ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ২১ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো অবস্থায় কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪