হোম > চাকরি

নারী কর্মী নেবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি

চাকরি ডেস্ক

মহিলাদের জন্য সংরক্ষিত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা। প্রতিষ্ঠানটি তাদের সহকারী ক্যাশিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম: সহকারী ক্যাশিয়ার

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ অফিসের যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ নাতি/ নাতনি প্রার্থী হলে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৮,৩০০ থেকে ৪৬,২৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।

যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নড়াইল, নারায়ণগঞ্জ, নাটোর, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, রাঙামাটি, রংপুর, সাতক্ষীরা, শরিয়তপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ (ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অত্র পবিসের ভৌগলিক এলাকার প্রার্থী ব্যতীত), সিলেট, টাঙ্গাইল।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন এই ওয়েবসাইটে

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪