হোম > চাকরি

কেবিন ক্রু ও ইনস্ট্রাক্টর নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি তাদের কেবিন ক্রু ও ইনস্ট্রাক্টর পদে সুদর্শন এবং নিবেদিতপ্রাণ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কেবিন ক্রু।

আবেদনের যোগ্যতা: ন্যূনতম হাইস্কুল গ্র্যাজুয়েট বা সমমান পাস। উচ্চতা: পুরুষ ৫ ফুট ৮ ইঞ্চি, নারী ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন বিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দৃষ্টি থাকতে হবে ৬/৬। সাঁতার জানতে হবে। বয়সসীমা ২২-৩৫ বছরের মধ্যে। ১ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

পদের নাম: ইনস্ট্রাক্টর

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। উচ্চতা: পুরুষ ৫ ফুট ৮ ইঞ্চি, নারী ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন বিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দৃষ্টি থাকতে হবে ৬/৬। সাঁতার জানতে হবে। বয়সসীমা ২২-৩৫ বছরের মধ্যে। ইনস্ট্রাক্টর হিসেবে দুই বছর এবং কেবিন ক্রু হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

বেতন: আকর্ষণীয়। এ ছাড়া পরিবহন সুবিধাসহ কোম্পানির নিয়োগপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় এক কপি পাসপোর্ট এবং এক কপি থ্রি আর ছবি পাসপোর্টের কপিসহ জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই, ২০২৩ পর্যন্ত।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪