হোম > চাকরি

বাংলাদেশ কেব্‌ল শিল্পে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেব্‌ল শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের তিন ক্যাটাগরির পাঁচটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইন থেকে আবেদনের ফরম ডাউনলোড করে সেটা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিয়াজোঁ)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস করতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২৮১৬০-৬৭৯১০ টাকা (গ্রেড-৫)।

২. পদের নাম: ক্রয় সহকারী/ভান্ডার সহকারী/মার্কেটিং সহকারী

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ১১৪৪০-২৭৬৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি পাস হতে হবে। প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। লিফটার চালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ১১৪৪০-২৭৬৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদন: আগ্রহী প্রার্থীদের (http://www.bcsl.gov.bd/) এই ঠিকানা থেকে আবেদনপত্র ডাউনলোড করে ‘ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কেব্‌ল শিল্প লিমিটেড, শিরোমণি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ আবেদনের সময় বাড়ল

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

৮ কর্মী নেবে ওয়ান ব্যাংক, ২১ বছরেই আবেদনের সুযোগ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪