হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের তিনটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনটি পদ হলো: জুনিয়র মেকানিক জিএসই, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই ও জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি পদের বাছাই পরীক্ষা ২২ মার্চ (শনিবার) বেলা ২টায় একযোগে কাওলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ও খিলক্ষেতে কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কেন্দ্রের সঙ্গে প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে। প্রার্থীদের প্রবেশপত্রসহ পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা শুরু কাল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল