হোম > চাকরি > সরকারি

২৯ পদে কর্মী নেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ৫ ধরনের শূন্য পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২৫ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।

পদের নাম: ব্যক্তিগত সহকারী।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী।

পদসংখ্যা: ১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা শুরু কাল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল