হোম > চাকরি > সরকারি

১৯ কর্মী নেবে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত বুধবার (২৩ এপ্রিল) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: প্রোগ্রামার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২৯০০০-৬৩৪১০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ১২৫০০-৩০২৩০/- টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ডেটা অপারেটর এন্ট্রি/কন্ট্রোল।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ২৪ মে ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা শুরু কাল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল