হোম > চাকরি > সরকারি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ৫ ধরনের শূন্য পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (১৮ মার্চ) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ বা বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: এমইও ওভারশিয়ার।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: চেইনম্যান।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা শুরু কাল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল