হোম > চাকরি > সরকারি

সিপিজিসিবিএলের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) নিতীশ চন্দ্র দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো সহকারী প্রকৌশলী (তড়িৎ), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও সহকারী প্রকৌশলী (পুর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি পদের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ করা হয়েছে। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে আবেদন শুরু

এনটিএমসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বেবিচকের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি, প্রার্থী ৩৮৫২

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনের নিয়োগ

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা শুরু কাল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল