হোম > জীবনধারা

তেলের বোতল দিয়ে টব

রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।

যা যা লাগবে
⦁    ৫ লিটারের তেলের বোতল
⦁    হলুদ এনামেল রং
⦁    লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁    সাদা আর্ট পেপার
⦁    কালো মার্কার পেন
⦁    কাঁচি
⦁    আইকা
⦁    তুলি

যেভাবে তৈরি করবেন
⦁    বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন। 
⦁    এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁    শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন। 
⦁    বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁    এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁    লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁    এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন। 
⦁    রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।

মিসিং ডে: কেন ও কীভাবে পালন করবেন

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

রমজানে পোশাকে থাকুক আভিজাত্য, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতা

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’