হোম > জীবনধারা > জেনে নিন

সবজি কেনার ৫কৌশল

রজত কান্তি রায়, ঢাকা

মিঠেকড়া। না, সুকান্ত ভট্টাচার্যের কবিতার বইয়ের কথা বলছি না। বলছি এ সময়ের আবহাওয়ার কথা। এই চনচনে রোদ তো এই মেদুর মেঘে ঢাকা আকাশ। আবার ঝরঝরে বৃষ্টি। এ এক অদ্ভুত ঋতুই বটে! আবহাওয়াই যখন এমন মিঠেকড়া, এ সময়ের খাবারের স্বাদও তাই হওয়ার কথা। এ সময় যে শাকসবজি পাওয়া যায়, সেগুলোর প্রায় সবই আসলে ঠান্ডা সবজি। অর্থাৎ ভেষজ গুণে এগুলো উগ্র নয়, বরং পেট ও স্বাস্থ্য—দুটোই ভালো রাখে। 

আমাদের বর্ষায় পাওয়া খাদ্য উপকরণের সংখ্যা বেশ ভালো। বাজারে গেলেই দেখবেন উঠেছে চিচিঙ্গা, ঝিঙে, বরবটি, কাঁকরোল, পটোল, প্রায় সব ধরনের শাক, মিষ্টিকুমড়া, চালকুমড়া ইত্যাদি। পাওয়া যায় বারোমাসি সবজিও।  

  • শিশির লেগে আছে এমন তাজা সবজি কিনতে হলে ভোরে ওঠার অভ্যাস করতে হবে। হাঁটতে হাঁটতে বাজারে কিংবা পাড়ার মোড়ের সবজির দোকান বা ভ্যানের কাছে। বেছে বেছে পছন্দের সবজি কেনার জন্য।
  • রাত ১০টা থেকে ১১টার দিকে সবজির ভ্যানের কাছে গেলেও এ ক্ষেত্রে সব ভ্যানে ভালো সবজি মিলবে না। একটু বেছে দেখে নিতে হবে তাজা সবজি। ভাবছেন, এত রাতে তাজা সবজি পাওয়া যাবে কি না। যাবে। কারণ, সন্ধ্যার আগে ঢাকার আশপাশ থেকে প্রচুর তাজা সবজি ঢাকা শহরে চলে আসে। সেগুলোই পাওয়া যায় রাতে।
  • ‘স্বাস্থ্যবান’ অর্থাৎ লকলকে শাক না কেনাই ভালো। সেগুলোতে প্রচুর রাসায়নিক সার ব্যবহার করা হয়। অপেক্ষাকৃত কম লকলকে শাক থাকুক পছন্দের তালিকায়। সবজির ক্ষেত্রেও একই নিয়ম।
  • বাজারে নির্দিষ্ট দোকান থেকে শাক ও সবজি কেনা ভালো। তাদের কাছে ভালো মানের শাকসবজির খোঁজ পাওয়া যায় সহজে। আর পরিচিত হয়ে গেলে তারাই আপনাকে ভালো সবজি সরবরাহ করবে।
  • সবজি প্রতিদিন পরিমাণে কম কেনা শ্রেয়। যেমন পটোল আধা কেজি কিংবা ঢ্যাঁড়স আড়াই শ গ্রাম অথবা মিষ্টিকুমড়া এক ফালি। এতে সবজি নষ্ট হবে না এবং তাজা খাওয়া যাবে।

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি

স্বাস্থ্যকর জীবন চাইলে ঘরবাড়ি পরিষ্কার রাখুন

কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে

ফ্লার্ট করা কি নিছকই আকর্ষণ, নাকি অন্য কিছু

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন, প্রেমের সাগরে জোয়ার আসবে

সেহরিতে যা খাবেন, যা খাবেন না

বিশ্বের দামি ৫ পারফিউম