হোম > জীবনধারা > ভ্রমণ

গরমে ঘুরতে যাওয়ার আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতকে পাশ কাটিয়ে প্রকৃতিতে ঢুকে গেছে গরমকাল। বেড়েছে রোদের তীব্রতা। এই সময় ভ্রমণের ভূত মাথায় চাপলে তো আর চেপে রাখতে পারবেন না। গরমে ভ্রমণের জন্য কিছু বিষয় বিবেচনায় রাখবেন।

  • এ সময় ভ্রমণে বন-জঙ্গল এড়িয়ে চলুন। আবহাওয়ার কারণে পানিশূন্যতায় পড়তে পারেন। পানিশূন্যতা এড়াতে সঙ্গে পানি ও তরল খাবার রাখুন।
  • শীত-পরবর্তী এই সময় আবহাওয়া কিছুটা শুষ্ক থাকে। তাই ঘুরতে গিয়ে অনেকে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এ সময় দেখা দিতে পারে ঠান্ডা-জ্বর-কাশির মতো রোগ। আবার আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকের বমি হতে পারে। তাই ব্যাগে জ্বর, ঠান্ডা, কাশি, স্যালাইন, গ্যাসের সমস্যার ওষুধ সঙ্গে রাখতে পারেন। এ ছাড়া সঙ্গে পানি নিতে ভুলবেন না।
  • গরমের হাত থেকে বাঁচতে ভ্রমণে আরামদায়ক পোশাক নিন। এতে আপনি ঘুরতে-ফিরতে স্বচ্ছন্দবোধ করবেন।
  • ভ্রমণের সময় সম্ভব হলে প্রতিদিন গোসল করুন। আর পর্যাপ্ত পানি পান করুন। এতে আপনি সুস্থ থাকবেন।
  • যেখানে ঘুরতে যাবেন, সেখানে মোবাইলের চার্জ ঠিকমতো দিতে পারবেন কি না, বলা যায় না। তাই সঙ্গে রাখুন চার্জারসহ পাওয়ার ব্যাংক।
  • অবশ্যই সঙ্গে সানগ্লাস আর ক্যামেরা নিতে ভুলবেন না। ক্যামেরা ছাড়া ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো ধারণ করা অসম্ভব বৈকি।

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

চন্দ্রমল্লিকার বাগান থেকে ভাইরাল সড়কে

৮২ বছর বয়সে বিশ্বভ্রমণে দু লং

ভ্রমণপ্রেমী সাত বন্ধুর সংগঠন বেটুস

জনপ্রিয় ৫ ট্রাভেল ফিল্ম

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড