হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণে সঙ্গী হোক বই

সিফাত রাব্বানী

বাঙালির ভ্রমণ আইকন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নদীপথে কিংবা গরুর গাড়িতে এদিক-ওদিক যাওয়া-আসার সময় বই পড়তেন। দূর-দূরান্তে জাহাজে যাতায়াতেও পড়তেন বই। সে পদ্ধতি আপনিও কাজে লাগাতে পারেন। অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য যে পথ পাড়ি দিতে হবে, তাকে উপভোগ্য করতে পড়তে পারেন নিজের পছন্দের বই।

কোথাও গেলেন, সেটা দেখে ঘুরে এলেন—এটাই ভ্রমণ নয়। ভ্রমণ মানে কোথাও গিয়ে সে জায়গাটা বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা, সেখানকার মানুষের সংস্কৃতি, রীতি-রেওয়াজের খোঁজ করা। তাতে যেমন জায়গাটা দেখা হয়, তেমনি নতুন জায়গার নতুন নতুন বিষয়েও জানা হয়। এগুলোই সারা জীবনের ভ্রমণচিহ্ন হয়ে থাকবে। এ ক্ষেত্রে বই খুব সহায়তা করতে পারে।

ব্যক্তিভেদে বইয়ের পছন্দ ভিন্ন। ভ্রমণে নিজের পছন্দের বই বেছে নিতে পারলে ভ্রমণের সময়টুকু আরও রঙিন হয়ে ওঠে। তবে আকারে বড় কিংবা বহনে সমস্যা করবে তেমন বই ভ্রমণে সঙ্গে না নেওয়াই ভালো।

কোন ধরনের বই  
যে অঞ্চলে ভ্রমণে যাচ্ছেন সে অঞ্চলের ওপর লেখা বই পড়তে পারেন। তাতে নির্দিষ্ট অঞ্চলটির অতীতের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, যা আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেবে। অথবা পড়তে পারেন ভ্রমণবিষয়ক বই। সে ক্ষেত্রে পড়তে পারেন সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ছবির দেশে কবিতার দেশে’, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি ‘পালামৌ’ কিংবা রামনাথ বিশ্বাসের লেখা ধ্রুপদি ভ্রমণবিষয়ক বই।

এ ছাড়া ফিকশন, নন-ফিকশন, কবিতা কিংবা প্রবন্ধ-নিবন্ধের বই। অর্থাৎ যে বিষয়গুলো আপনার পছন্দের, সে বিষয়ের বই সঙ্গে নিতে পারেন।

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

চন্দ্রমল্লিকার বাগান থেকে ভাইরাল সড়কে

৮২ বছর বয়সে বিশ্বভ্রমণে দু লং

ভ্রমণপ্রেমী সাত বন্ধুর সংগঠন বেটুস

জনপ্রিয় ৫ ট্রাভেল ফিল্ম

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড