হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণের আগেই যে পরিকল্পনা করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক জীবনে অনেক কিছুর স্বাদ পাওয়া সম্ভব। তবে তা হতে হবে পরিকল্পনামাফিক। তাই এই ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবলে পরিকল্পনা করে নিন কী দেখতে কোথায় যাবেন। যদি পাহাড় দেখতে চান সঙ্গে সমুদ্র, তাহলে পরিকল্পনা একরকম। আর চা-বাগান ও প্রকৃতি দেখতে গেলে বিষয়টি অন্যরকম।

ভ্রমণে নিজের পছন্দকে গুরুত্ব দিন। তবে ভ্রমণ যদি হয় দলগত সে ক্ষেত্রে সবার মতামতের কথা ভেবে সিদ্ধান্ত নিন। প্রথমেই ভেবে রাখতে হবে, কিসের সৌন্দর্য আপনি উপভোগ করতে চান। হতে পারে আপনি পাহাড় ভালোবাসেন কিংবা সমুদ্র অথবা আপনার ঝরনা পছন্দ। দেশের মধ্যে এসব দেখতে হলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে চট্টগ্রাম অঞ্চলকে। এখানে আপনি পাহাড়, সমুদ্র ও ঝরনা একসঙ্গে দেখতে পারবেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে পাবেন পাহাড়, ঝরনা ও পাহাড়ি নদীর সৌন্দর্য। যদি আপনার ভ্রমণসঙ্গী সমুদ্র ভালোবাসেন তাহলে কক্সবাজার তো আছেই। যদি পাহাড়, সমুদ্র কিংবা ঝরনা, কোনোটাই ভালো না বাসেন তাহলে চলে যেতে পারেন সিলেটে। সেখানে আছে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও অনেক পর্যটন কেন্দ্র। সেখানে আপনি চা-বাগানের নির্জনতা উপভোগ করতে পারবেন। এ ছাড়া রাতারগুল, লালাখালের মতো পানিপথও পাবেন সেখানে। অরণ্য উপভোগ করতে চাইলে অবশ্যই যে কেউ সুন্দরবনের দিকেই যেতে চাইবেন। সে ক্ষেত্রে খুলনা অঞ্চলকে বেছে নিলে আপনি পাবেন নদী আর সুন্দরবনের মেলবন্ধনে এক অপার সৌন্দর্য। যদি আপনি শান্ত হাওরে ভেসে বেড়াতে চান নিজের মতো করে, তাহলে কিশোরগঞ্জের হাওরও বেছে নিতে পারেন। তবে হাওরগুলোতে যাওয়ার আগে আবহাওয়ার কথা বিবেচনায় রাখা জরুরি।

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

চন্দ্রমল্লিকার বাগান থেকে ভাইরাল সড়কে

৮২ বছর বয়সে বিশ্বভ্রমণে দু লং

ভ্রমণপ্রেমী সাত বন্ধুর সংগঠন বেটুস

জনপ্রিয় ৫ ট্রাভেল ফিল্ম

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড