হোম > জীবনধারা > ভ্রমণ

ভ্রমণ যখন পাহাড়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই সময়ে অনেকে পাহাড়ে ঘুরতে যেতে চান। পাহাড়ের পথ উঁচু-নিচু। তাই সেখানে ভ্রমণ খুব একটা সহজ বিষয় নয়। ভ্রমণের সময় শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে হবে। পাহাড়ে ঘুরতে গেলে নিতে হবে প্রস্তুতি।

  • ব্যাগ খুব বেশি ওজন যেন না হয়। কারণ, পাহাড়ি পথে মাইলের পর মাইল হাঁটতে হবে। সম্ভব হলে মোবাইল ফোন রাখা যায় এমন প্যান্ট বা টি-শার্ট ব্যবহার করতে পারেন। এতে সহজে পাহাড়ি পথে চলাফেরা করতে পারবেন। এ ছাড়া ব্যাগে রাখতে পারেন ক্যামেরা, টুপি, সানগ্লাস বা সানস্ক্রিন।
  • পাহাড়ের পথ সমতল নয়। তাই জুতা হবে আপনার চলার পথের সঙ্গী। তা না হলে বিপদে পড়ার আশঙ্কা থাকতে পারে।
  • পাহাড়ে ভ্রমণের সময় অবশ্যই মোবাইল ফোনের চার্জার আর পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। পাহাড়ে সব জায়গায় বিদ্যুৎ না-ও থাকতে পারে।
  • পাহাড়ে মশার কবলে পড়তে পারেন। এর কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রিম, অ্যারোসল কিংবা কয়েল রাখতে পারেন। হাতে-পায়ে লোশন লাগিয়ে বাইরে যেতে পারেন। এতে মশার কামড় সরাসরি চামড়ায় লাগবে না।
  • পাহাড়ে বিশুদ্ধ পানির সংকটে পড়তে পারেন। তাই সঙ্গে রাখুন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সঙ্গে রাখবেন প্রয়োজনীয় ওষুধ, খাওয়ার স্যালাইন।  
  • পাহাড়ে যেতে অনেক জায়গায় অনুমতি দরকার হয়। তাই আগে থেকে অনুমতি নিয়ে রাখবেন।

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

চন্দ্রমল্লিকার বাগান থেকে ভাইরাল সড়কে

৮২ বছর বয়সে বিশ্বভ্রমণে দু লং

ভ্রমণপ্রেমী সাত বন্ধুর সংগঠন বেটুস

জনপ্রিয় ৫ ট্রাভেল ফিল্ম

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড