হোম > জাতীয়

শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোনে সচিবকে হুমকি, থানায় জিডি

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

জাহেদা পারভীন। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনকে আরমান আলী নামের একজন শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা তাঁর ছেলেকে অপহরণের হুমকিও দেয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ডিজিতে জানানো হয়েছে, ২৪ এপ্রিল সকাল ১০টায় ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে গাজীপুরের জনৈক হাছান সরকারের ছেলে পরিচয়ে জাহেদা পারভীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে একজনকে ফোন ধরিয়ে দেওয়া হয়। তখন শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে তিনি জাহেদার কাছে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে বলে, ‘অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে।’

ফোনে হুমকির পাওয়ার বিষয়টি অত্যন্ত ভীতিকর ও উদ্বেগজনক জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাহেদা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যে নামেই হুমকি দেওয়া হোক না কেন, আসলে কে এই হুমকি দিয়েছে, তা বের করার চেষ্টা করছি।’

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী