হোম > জাতীয়

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বৈঠকে বেবিচক চেয়ারম্যান ও ভিয়েতনামের রাষ্ট্রদূত। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ারলাইনসের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী