হোম > জাতীয়

ঢাকা আসছেন ৪ ব্রিটিশ এমপি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ পার্লামেন্টের চারজন সদস্য পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি উদ্যোগে আয়োজিত এ সফরে আসা চার এমপির মধ্যে রয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পল স্কালি। অন্য তিন এমপি বীরেন্দ্র শর্মা, নীল কোয়েল ও অ্যান্ড্রু ওয়েস্টার্ন বিরোধী লেবার পার্টির সদস্য। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ব্রিটিশ এমপিদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 

প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সিলেট সফর করবেন বলে জানিয়েছেন এক কূটনীতিক। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে চার ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও আছে বলে জানান ওই কূটনীতিক।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন