হোম > জাতীয়

সৌদি জাহাজের অপেক্ষায় সুদান বন্দরে ৬৫০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গৃহযুদ্ধকবলিত সুদান ত্যাগের উদ্দেশ্যে ৬৫০ বাংলাদেশি আজ বুধবার সকালে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে পৌঁছেছেন। সৌদি জাহাজে স্থান সংকুলান হলে তাঁদের একটি অংশ আজ বৃহস্পতিবার জেদ্দা রওনা হওয়ার সুযোগ পেতে পারেন। সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বুধবার রাত ১০টার দিকে আজকের পত্রিকাকে এ কথা জানান।

যতদ্রুত সম্ভব বাংলাদেশের নাগরিকদের জাহাজে তোলার বিষয়ে সুদানে সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সুযোগ থাকলে একবারে ৬৫০ জনের পুরো দলটিকেই জেদ্দা পাঠানোর চেষ্টা চলছে।

পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশের কর্মকর্তারা জানান, সেখানে পৌঁছানোর পর নাগরিকদের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে। সৌদি আরবে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট জমা নেওয়া হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের জন্য ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হচ্ছে।

অস্থায়ী ক্যাম্পে বাংলাদেশিদের একটি অংশ বসার পাটি ও পানিসহ বিভিন্ন ছোটখাটো বিষয়ে কয়েক দফা বিবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে এক কর্মকর্তা জানান। একপর্যায়ে সুদানি নিরাপত্তা প্রহরীরা বিবদমান ব্যক্তিদের ক্যাম্প থেকে বের করে দিতে উদ্যত হয়। তখন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রহরীদের নিবৃত্ত করেন।

সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি সুদানে আছেন। এর মধ্যে প্রায় ৭০০ ব্যক্তি সুদান ত্যাগ করার জন্য দূতাবাসে নিবন্ধন করেছেন। জেদ্দা পৌঁছানোর পর বিমানযোগে তাঁদের ঢাকায় আনা হবে।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন