হোম > জাতীয়

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশির মনির বলেন, ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। বিষয়টি নিয়ে সে সময় রিট করা হয়েছিল। হাইকোর্ট তা খারিজ করে রায় দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে গেলে সেটিও খারিজ হয়ে যায়।

একটি নিষ্পত্তি হওয়া বিষয়ে আবারও রিট করায় আদালত ভৎসনা করেছেন এবং রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। এর ফলে কোনোভাবেই আর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না কোনো পরীক্ষার্থী।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত