হোম > জাতীয়

ঈদযাত্রায় চার দিনের বাস টিকিটের চাহিদা বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে কাউন্টারে যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা গেছে চার দিনের টিকিটের জন্য। অধিকাংশ যাত্রী ২৫ মার্চ বিকেলের, ২৬ মার্চ সারাদিন, ২৭ ও ২৮ মার্চের টিকেট করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর কল্যাণপুরের অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে এমনটি জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ বাসের ক্ষেত্রেই টিকিটের অর্ধেক কাউন্টার এবং অর্ধেক অনলাইনে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ আবার পুরো টিকেট ব্যবস্থাই অনলাইন করে দিয়েছেন। ফলে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের চাপ তুলনামূলক কম।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ৫০ ভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। টিকিট বিক্রির চাহিদায় দেখা যায়, ২৫, ২৬,২৭ ও ২৮ মার্চ—এই চার দিনে টিকিটের যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি।

আমীনূন্নবী আরও বলেন, আগামী ২৫ তারিখ থেকে আমাদের ৬০ থেকে ৬২টা গাড়ি যাত্রী পরিবহন করবে। টিকিটের বাড়তি ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় প্রতিটি টিকিট বিক্রি করা হচ্ছে। যেহেতু টিকিট অনলাইনে ফলে কাউন্টারে যাত্রী চাপ কিছুটা কম। যারা অনলাইন বুঝেন না, তারা কাউন্টারে এসে অনলাইনের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারছেন, যদি অনলাইনে টিকিট থাকে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে কাউন্টারে যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

টিকিট কাটতে আসা যাত্রী মো. জুবায়ের আলম বলেন, ‘২৭ তারিখ রাতের টিকিটের দরকার ছিল, কিন্তু পেলাম না। টিকিট নাকি শেষ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় ২৮ তারিখ রাতের দুটি টিকিট কেটেছি।’

ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে কাউন্টারে যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ২৫,২৭ ও ২৮ তারিখের টিকিটের জন্য। আমাদের প্রতিটা রুটে শিডিউল অনুযায়ী যেসব গাড়ি চলে তার বাইরেও চার-পাঁচটা অতিরিক্ত গাড়ি চালানো হবে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য। তবে সড়কের অবস্থা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। উত্তরাঞ্চলের মহাসড়কে কাজ চলছে। সেগুলো যথাসময়ে মেরামত না হলে যাত্রী পরিবহন অসুবিধা হতে পারে।’

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী