হোম > জাতীয়

সংসদে মুফতির আবির্ভাব ঘটেছে, হারুনকে ইঙ্গিত করে হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমাদের এই সংসদে একজন মুফতীর আবির্ভাব ঘটেছে। যিনি প্রায়শ কোরআনের ভুল অপব্যাখ্যা করে এক ধরনের ক্যামোফ্লেক্স সৃষ্টির চেষ্টা করেন।’

আজ বুধবার জাতীয় সংসদে ২০২২ সালে অর্থবিলে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদে বিভিন্ন অধিবেশনে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেন বিএনপির এমপি হারুন। বিষয়টি নিয়ে সংসদে সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্য এর আগেও সমালোচনা করেছেন। 

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনকে সুরা বাকারার ৪৪ নম্বর আয়াত পড়ার পরামর্শ দেন হুইপ স্বপন। পরে তিনি সেই আয়াতের বাংলা অনুবাদ পড়েন। বলেন, ‘তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ, অথচ কিতাব পাঠ করা সত্ত্বেও নিজেদের ভুলে যাও। তোমরা কি এ কথা বুঝতে পারো না।’ এটি পাঠ করার জন্য সবিনয়ে বলব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন