হোম > জাতীয়

বিচারকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন ঘটনার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। 

আজ মঙ্গলবার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ ও নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন যাবৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে, বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ ও গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে। ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনো কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত বা অনুসন্ধান ছাড়াই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। 

জনবান্ধব ও আস্থাশীল স্বাধীন বিচারব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সহায়তার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়