হোম > জাতীয়

ইনানীর নৌবাহিনী জেটিঘাটে মিয়ানমারের ৩৩০ সদস্যকে ফেরতের প্রক্রিয়া চলছে

কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ তোরা মং-এর নেতৃত্বে সাত সদস্যের বিজিপি প্রতিনিধিদল নৌবাহিনীর জেটিঘাটে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাট দিয়ে এ দেশের নৌবাহিনী শিপ কর্ণফুলীতে করে মিয়ানমারের নৌবাহিনীর একটি শিপে স্থানান্তর করা হবে ১১টায়। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্নেল মিউ তোরা মং ৩৩০ বিজিপি সদস্যকে গ্রহণ করতে এসেছেন।’ 

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় তাদের হস্তান্তরের জন্য বৈঠকে মিলিত হয়। 

বিজিবি জানিয়েছে, মিয়ানমারের জাহাজটি গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। ইনানী জেটিঘাট থেকে তাঁদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের জাহাজে পৌঁছে দেওয়া হবে। 

গত ২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘাতে টিকতে না পেরে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে মিয়ানমারের সেনা, বিজিপি ও সরকারি দপ্তরের ৩৩০ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। 

আশ্রয় নেওয়াদের মধ্যে ৩০২ জন বিজিপি, চারজন বিজিপি পরিবারের সদস্য, দুজন সেনা কর্মকর্তা, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে