হোম > জাতীয়

এবার কলকাতা মিশনে ভারতীয়দের ভিসা কমানো হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা  

কলকাতায় বাংলাদেশের ডেপুটি উপ–হাইকমিশনে হামলার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। ছবি: সংগৃহীত

সরকার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে দেশটির নাগরিকদের ভিসা দেওয়া কমিয়ে দিচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে ঢাকা থেকে নির্দেশ গেছে কলকাতায়।

মিশন সূত্রের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার থেকেই ভিসা দেওয়া কমানো শুরু হয়ে গেছে।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রপন্থীরা গত মঙ্গলবার হামলা করার পর সেখানে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

কলকাতা মিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ জানান, বিজনেস ভিসা ও ভ্রমণ ভিসাসহ সাধারণ ভিসা দেওয়া কমানো হচ্ছে। তবে সামনে ইজতেমা থাকায় তাবলিগ জামাতের যাঁরা আসবেন, তাঁদের ভিসা সীমিত করার সম্ভাবনা আপাতত কম।

ভারতে বাংলাদেশ–বিরোধী অপপ্রচার, বিক্ষোভ ও আগরতলা মিশনে হামলা হওয়ার পর কলকাতা ও আগরতলা মিশনের প্রধানদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে