হোম > জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকালের পরীক্ষা স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ দপ্তর) মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 

আজ শনিবার দুপুরে কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। 

আর রাজধানী ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ যোগ দিতে আসা নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামীও হরতালের ঘোষণা দিয়েছে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়