হোম > জাতীয়

জাতীয় প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদা ইয়াসমিন পরপর দ্বিতীয়বারের মতো দুই বছরের জন্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ঢাকায় ২০২৩-২৪ সালের জন্য ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফরিদা ইয়াসমিন দৈনিক ইত্তেফাকে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। নির্বাচনে ফরিদা পেয়েছেন ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তিনি পেয়েছেন ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাসান হাফিজ ও রেজোয়ানুল হক রাজা। যুগ্ম-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।

ব্যবস্থাপনা কমিটির দশটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন–ফরিদ হোসেন, কাজী রওনক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, বখতিয়ার রানা, মোহাম্মদ মোমিন হোসেন ও সীমান্ত খোকন।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়