হোম > জাতীয়

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জমিতে কৃষকের ধান রক্ষায় আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ব্রি থেকে জানানো হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পাঁচ দিন (২-৬ এপ্রিল) সারা দেশের বেশির ভাগ এলাকায়; বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

এতে আরও জানানো হয়, এখন ধান গাছের বৃদ্ধির পর্যায় কাইচ থোড় থেকে শক্ত দানা অবস্থায় রয়েছে। ফলে তাপপ্রবাহ থেকে ধান, ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এই অবস্থায় শিষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকেল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুবার স্প্রে করতে হবে।

ব্রির তথ্য অনুসারে, তীব্র তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন