হোম > জাতীয়

ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিআরটিএর কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কন্ট্রোল রুম চালু করেছে বিআরটিএ। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় সড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে নিয়ন্ত্রণকক্ষ বা কন্ট্রোলরুম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ-সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করেছে সংস্থাটি।

বিআরটিএর সদর কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষটি খোলা হয়েছে। গতকাল শুক্রবার, ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা এই নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে।

বিআরটিএর অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বপ্রাপ্তদের যানজট সৃষ্টি, বাড়তি ভাড়া আদায়, অননুমোদিত/রুট পারমিটবিহীন/গতিসীমা লঙ্ঘনকৃত যানবাহন চলাচলসংক্রান্ত সার্বিক কার্যক্রম তদারকি, সমন্বয় ও সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে টেলিফোন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০-০৫১৬০৬, ০১৫৫০-০৫৬৫৭৭০১৫৫২-১৪৬২২২

এদিকে, বিআরটিএর পক্ষ থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী