হোম > জাতীয়

ইস্টার সানডের কারণে এসএসসির গণিত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর চিঠি দিয়ে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ।

গত ১৯ ফেব্রুয়ারি চলতি বছরের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড। এতে আগামী ২০ এপ্রিল গণিত (আবশ্যিক) পরীক্ষা নির্ধারিত রয়েছে।

চিঠিতে বলা হয়, ক্যাথলিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬০টি মাধ্যমিক বিদ্যালয় আছে। অন্যান্য আরও ৫০ টির বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে খ্রিষ্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে। চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও খ্রিষ্টান সম্প্রদায়ের জনগণ ইস্টার সানডের দিনে (২০ এপ্রিল) এসএসসি পরীক্ষার সূচিতে অসন্তুষ্টি ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই অতিসত্বর ২০ এপ্রিলের গণিত (আবশ্যিক) পরীক্ষার জন্য অন্য কোনো সুবিধাজনক তারিখ পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষার তারিখ আগেই নির্ধারণ করা হয়েছে। যখন এটি করা হয় তখন তিনি বোর্ডের দায়িত্বে ছিলেন না। বোর্ড পরীক্ষার তারিখ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমেই হয়ে থাকে। কর্তৃপক্ষ যদি এ বিষয়ে বিশেষ নির্দেশ দেয় তবে অবশ্যই তারিখ পরিবর্তন করা হবে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী