হোম > জাতীয়

২৬ মার্চ ঢাকা-ভৈরববাজার রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে।

অন্যদিকে নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

একই সঙ্গে আগামী ২৬ মার্চ থেকে মানোন্নয়ন করা ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়