হোম > জাতীয়

বিএনপির আয়ের চেয়ে ব্যয় তিন গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২০২৩ সালে আয়ের চেয়ে তিন গুণের বেশি টাকা ব্যয় করেছে। দলটি নির্বাচন কমিশনে (ইসি) এমন তথ্য জমা দিয়েছে।

আজ সোমবার দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমের কাছে দলের বার্ষিক আয়–ব্যয়ের হিসাব জমা দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, দলটি ২০২৩ সালে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা আয় করেছে। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। 

দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।

২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

২০২১ সালে আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। ব্যয় করেছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

২০২০ সালে আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ১৫৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী