হোম > জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৮২৯ রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪১ জন মানুষ। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৮৪ জন। এসব রোগীর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১০৩ জন। ঢাকায় রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩৩৪ জন। 

চলতি মাসের গত ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৪৩ জন। আগের দিন দুজনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৮৫৪ জন। দেশের সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে কম। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রোগী শনাক্ত হয়েছে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যুর ঘটনাও নেই।

ঢাকায় রোগী শনাক্ত ১৫ হাজার ৩৩৪ জন, চট্টগ্রামে ৬ হাজার ৬৪ জন। বরিশালে ২ হাজার ৪৬৪ জন। খুলনায় ২ হাজার ৮৫ জন। ময়মনসিংহে ৬২৮ জন। রাজশাহীতে ৫০৩ জন, রংপুরে ২৭৯ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়