হোম > জাতীয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার: বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেলারুশ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। 

এক অভিনন্দন বার্তায় আলেইনিক উল্লেখ করেন, বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে। তিনি বলেন, বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ বেলারুশ-বাংলাদেশ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের  জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক বার্তায় আশা প্রকাশ করেন।

সের্গেই আলেইনিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা