হোম > জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেদ্দায় তৌহিদ হোসেনের বৈঠক

বাসস  

রোববার জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে দুই নেতা এই বৈঠক করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষের ভ্রাতৃত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হন।

বৈঠকে তারা দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরো সহযোগিতা বাড়াতে একমত হন।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী