হোম > জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি: শারমীন মুরশিদ

আজকের পত্রিকা ডেস্ক­

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে বিগত দিনে ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীশিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।

আজ রোববার রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ‘জেন্ডারড ভায়োলেন্স অ্যান্ড ইনসিকিউরিটি ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ নিউ ইনসাইটস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন ইন্টারন্যাশনাল সেন্টার ফর কনফ্লিক্ট স্টাডিজ (বিআইসিসি) এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) যৌথভাবে এই সংলাপ কর্মশালার আয়োজন করে।

উপদেষ্টা বলেন, ‘আমার দুই মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেখানে আমরা নির্যাতনের খবর পাব, সঙ্গে সঙ্গে আমাদের টিম এখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।’

সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ প্রমুখ।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়